spot_img
spot_img

উত্তর কোরিয়ায় শিশু ও বয়স্করা অনাহারের ঝুঁকিতে রয়েছে: জাতিসঙ্ঘ

উত্তর কোরিয়ার শিশু ও বয়স্করা অনাহারের ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞ টমাস ওহেয়া কিন্টনা। তিনি দেশটিতে খাদ্যসঙ্কট সৃষ্টির জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং কোভিড-১৯ মহামারীর কারণে আরোপিত বিধিনিষেধকে দায়ী করেছেন।

উত্তর কোরিয়ার মানবাধিকারবিষয়ক এই বিশেষ জাতিসঙ্ঘ কর্মকর্তা বলেন, সাধারণ উত্তর কোরীয়রা ‘মর্যাদাপূর্ণ জীবন যাপনের জন্য দৈনন্দিন সংগ্রাম করছে।’ সঙ্কট এড়াতে তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির ওপর আরোপ করা জাতিসঙ্ঘ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জাতিসঙ্ঘের উচিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টিতে নজর দেওয়া এবং মানবিক ও জীবনরক্ষাকারী সহায়তা দেওয়ার ব্যবস্থা করা।

উত্তর কোরিয়ার অর্থনীতি খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দেশটি করোনাভাইরাস ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপসহ সীমান্ত বন্ধ রাখার মতো কঠোর পদক্ষেপ নিয়েছে। উত্তর কোরিয়া খাদ্য, সার এবং জ্বালানির জন্য চীনের ওপর নির্ভরশীল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ