spot_img

কঠোর নিরাপত্তা বেষ্টনিতে বাইতুল মোকাররম

কুমিল্লায় কোরআন অবমাননাকে কেন্দ্র করে তৈরি হওয়া চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইতুল মোকাররম এলাকাকে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনি জোরদার করা হয়েছে।

পুলিশ-র‌্যাবের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্যদের।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানিয়েছে, অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সতর্কমূলক ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সরজমিন দেখা গেছে, আজ বেলা ১১টা থেকে পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম উত্তর গেটে প্রবেশের মুখে বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। দক্ষিণ গেটে টহলে ও নিরাপত্তায় সতর্ক অবস্থায় দেখা গেছে র‌্যাব সদস্যদের।

এদিকে বায়তুল মোকাররমের পশ্চিম পাশে রাস্তায়, নাইটিংগেল, দৈনিক বাংলার মোড় ও পল্টন মোড়ে শুক্রবার বেলা বাড়ার সঙ্গে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ