বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

ইসরাইল-হামাস যুদ্ধের সর্বশেষ আপডেট


দক্ষিণ গাজ্জার আধুনিক সুবিধা সম্পন্ন বিশেষায়িত কুয়েতি হাসপাতাল গুড়িয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছে অবৈধ রাষ্ট্র ইসরাইল। কিছুক্ষণ পূর্বে বর্বর,নৃশংস ও বিশ্ব মানবতার শত্রুদের কাছ থেকে রাফা নগরীর এই হাসপাতালটি খালি করে দেওয়ার দিকনির্দেশনা পায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: আনাদোলু


তেল আবিবে মার্কিন সিনেটর প্রতিনিধিদের গ্রহণ করে নিলেন গাজ্জা গণহত্যায় নেতৃত্বদানকারী অন্যতম ইসরাইলী মন্ত্রী গ্যালান্ট।

সূত্র: আনাদোলু


ইসরাইলী ড্রোন ‘হারমেস-৪৫০’ এ আঘাত করেছে কাসসামের রকেট মুতাব্বার।

সূত্র: হামাস


গাজ্জায় অবিলম্বে ইসরাইলী হামলা বন্ধের দাবীতে নিউইয়র্কের পাশাপাশি আমেরিকার লস অ্যাঞ্জেলেসের রাস্তায় নেমে এসেছে দেশটির হাজার হাজার জনগণ।

সূত্র: আনাদোলু


আবার আসকালানে হামলা শুরু করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা।

সূত্র: আনাদোলু


ফক্স নিউজের লাইভ চলাকালীন রিপোর্টারকে প্রশ্নবাণে জর্জরিত করলেন নিউইয়র্কে বিক্ষোভরত এক ফিলিস্তিনি সমর্থক! এসময় ওই ফিলিস্তিনি সমর্থকের কথা লাইভে প্রচারিত হয়ে যায়। রিপোর্টারের কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন, কোনো শিশুর উপর হামলা চালায়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা। বরং তোমরাই শত শত শিশুকে হত্যা করছো। তোমরা গল্প রটাচ্ছো। তোমাদের দাবী সত্য হলে কেনো ভিডিও দেখাচ্ছো না? আমাকে একটা হলেও ইসরাইলী শিশু হত্যার কিংবা আহত হওয়ার ভিডিও দেখাও। তিনি এসব কথা বলতে বলতে তার কথা মিউট করে দেয় ফক্স নিউজ।

সূত্র: আল জাজিরা


ইহুদিবাদীদের নৃশংসতা, অবরোধ ও গণহত্যা বন্ধ না হলে পরিস্থিতি আরো জটিল হবে বলে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকে সাফ জানিয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট রাইসী। রবিবার (১৫ অক্টোবর) রাতে গাজ্জা ইস্যুতে ফ্রান্স প্রেসিডেন্টের সাথে ফোনালাপকালে একথা পুনরায় ব্যক্ত করেন তিনি।

সূত্র: আনাদোলু


সামরিক কেন্দ্রে হামলার প্রতিক্রিয়ায় দক্ষিণ লেবাননে আবার হামলার ঘোষণা দিয়েছে অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সূত্র: আনাদোলু


ইহুদিবাদী ইসরাইলের ৫টি সামরিক কেন্দ্রে হামলা করেছে লেবাননের হিজবুল্লাহ।

সূত্র: আনাদোলু


সাংবাদিকদের উপর আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরাইলের হানিতা মিলিটারী ব্যারাকে গাইডেড মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ।

সূত্র: আনাদোলু


দখলকৃত গ্যালিলির ইসরাইলীদের আশ্রয়কেন্দ্রে প্রবেশের নির্দেশ দিলো ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সূত্র: আল জাজিরা


ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত শাহাদাত বরণ করেছেন ২৪৫০ জন ফিলিস্তিনি। আহত ৯২০০ জন।

সূত্র: আল জাজিরা


মিফতাহিমে এবার আঘাত হানছে কাসসাম বিগ্রেডের রকেট।

সূত্র: হামাস


ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের মিফতাহিম কমপ্লেক্স, সুফা ও সামরিক ট্রান্সমিশন টাওয়ারে আঘাত হেনেছে ফিলিস্তিন স্বাধীনতাকামীদের সশস্ত্র সংগঠন কুদস বিগ্রেডের রকেট ও মর্টার শেল।

সূত্র: আল জাজিরা


উত্তরে সরে আসতে বাধ্য করতে গাজ্জার দক্ষিণের পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সূত্র: আনাদোলু


চিকিৎসায় সহায়তার জন্য জরুরী ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মেডিকেল টিম প্রেরণের আহবান জানালো গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়। কেননা তাদের স্বাস্থ্যসেবীরা হিমশিম খাচ্ছেন। অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন।

সূত্র: আনাদোলু


দক্ষিণ লেবানন থেকে শুরু হওয়া সর্বশেষ রকেট হামলায় ৮জন ইহুদিবাদী ইসরাইলী আহত। তন্মধ্যে ৪জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে অবৈধ রাষ্ট্রটির মিডিয়া।

সূত্র: হামাস


শ্লোমি, নাহারিয়া সহ দখলকৃত ফিলিস্তিন বা অবৈধ রাষ্ট্র ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট হামলা শুরু করেছে লেবানন। এখন পর্যন্ত ২০টি রকেট ছুড়ছে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

সূত্র: হামাস


ফিলিস্তিনি জনগণ আরো একটি ভীতিকর রাত কাটিয়েছি, কারণ গত রাতেও গাজ্জা উপত্যকা জুড়ে বৃষ্টির মত বোমা নিক্ষেপ করেছে দখলদার ইসরাইলি বাহিনী। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গাজ্জায় ২ হাজার ৩২৯ জন ফিলিস্তিনি শহীদ ও ৯ হাজার ৭১৪ জন আহত হয়েছে।

সূত্র: আল জাজিরা


সকালে গাজার দক্ষিণাঞ্চলে অবস্থিত খান ইউনিস শহরে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ হামলায় বর্বর ইসরাইলি বাহিনী একটি চিকিৎসা সেবা প্রদানকারী ভবন ও ওষুধের গুদাম উড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সূত্র: আল জাজিরা


স্থল, আকাশ ও সমুদ্রপথে গাজ্জা উপত্যকায় বড়সড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

সূত্র: আল জাজিরা


গাজ্জা উপত্যাকায় প্রবেশ করে সেখানে স্থল আক্রমণের জন্য সতর্কতা প্রদান করেছে ইসরাইলি বাহিনী। এ কারণে উত্তর অঞ্চলের ১০ লক্ষেরও বেশি বাসিন্দাদের দ্রুত অন্যত্র সরে যাওয়ার জন্য পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানকার বাসিন্দারা গাজ্জার দক্ষিণ দিকে অগ্রসর হওয়া শুরু করেছে।

সূত্র: আল জাজিরা


গাজ্জায় ইসরাইলি বাহিনীর স্থল অভিযান শুরু হওয়ার সাথে সাথে এই অঞ্চলে, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সমর্থনে দ্বিতীয় বিমানবাহী রণতরী ও তা পরিচালনাকারী একটি দল পাঠানোর নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সূত্র: আল জাজিরা


ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত একটি নৈশভোজ অনুষ্ঠানে বক্তব্য করার সময় ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

সূত্র: আল জাজিরা


ফিলিস্তিন ও গাজ্জার সমর্থনে সারা বিশ্ব থেকে হাজার হাজার মানুষ বিক্ষোভ ও মিছিল করেছে।

সূত্র: আল জাজিরা


 

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ