spot_img
spot_img

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২১ শিশুর মৃত্যু, আহত ২০

পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২০ শিশু আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। লেডি রিডিং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ২০ শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে। একই সঙ্গে এক নারী শিক্ষকের মরদেহও হাসপাতালে নেওয়া হয়েছে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, ছাদ ধসে বেশ কয়েকজন শিশু ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। তাদের উদ্ধারে ঘটনাস্থলে অভিযান চলছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের সন্ধান করছেন।

সূত্র: জিও নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ