spot_img
spot_img

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় সিকা সম্মেলন থেকে তুরস্কের ওয়াকআউট

দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের বক্তব্য শুরু হলে তুরস্কসহ ১০টির বেশি দেশের প্রতিনিধিরা সম্মেলনকক্ষ থেকে বেরিয়ে যান।

বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়ায় সহযোগিতা ও আস্থা বৃদ্ধির পদক্ষেপ বিষয়ক সম্মেলন (সিআইসিএ)-এর সপ্তম শীর্ষ সম্মেলনে এ ঘটনা ঘটে। দুপুরের দিকে হারজোগ বক্তব্য শুরু করলে তুরস্কসহ ১০টির বেশি দেশের প্রতিনিধিরা সম্মেলনকক্ষ ত্যাগ করেন।

এর আগে সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশন চলাকালেও দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের সময় একই ধরনের ওয়াকআউটের ঘটনা ঘটেছিল।

বৃহস্পতিবারের একদিনের এই সম্মেলনের আয়োজক আজারবাইজান। দেশটি বর্তমানে সিআইসিএর সভাপতির দায়িত্ব পালন করছে। সম্মেলনে সদস্য রাষ্ট্র, পর্যবেক্ষক দেশ এবং অংশীদার আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

আজারবাইজানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা, যোগাযোগব্যবস্থা, ডিজিটালাইজেশন এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে বাকু ঘোষণা এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ে সহযোগিতার একটি বিবৃতি গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি লাওসকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্তির ঘোষণাও দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ