spot_img
spot_img

দায়েশের বিরুদ্ধে আফগান সরকার অভিযান

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে সন্দেহভাজন দায়েশ সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়েছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার।

সোমবার (১৫ নভেম্বর) কর্মকর্তাদের বরাতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, কান্দাহার প্রদেশের অন্তত চারটি জেলায় মধ্যরাতে এই অভিযান শুরু করা হয়। দায়েশের স্থানীয় গ্রুপ ইসলামিক স্টেট-খোরাসানের বিরুদ্ধে চালানো এই অভিযান চলে সোমবার সকাল পর্যন্ত।

আফগান সরকারের প্রাদেশিক পুলিশ প্রধান আবদুল গাফফার মোহাম্মদি জানিয়েছেন, অভিযানে এ পর্যন্ত চার আইএস জঙ্গি নিহত এবং ১০ জনকে আটক করা হয়েছে। এছাড়া একজন ঘরের ভেতরেই বিস্ফোরণ ঘটিয়ে আত্মাহুতি দিয়েছে।

গত আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর থেকে দায়েশ সন্ত্রাসীরা জালালাবাদ, কুন্দুজ, কান্দাহার ও কাবুলে তাদের অপতৎরতা চালিয়ে আসছে। তারা একের পর এক আত্মঘাতী হামলা চালিয়ে অসংখ্য লোককে হত্যা করছে। নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ