spot_img
spot_img

করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

তৃতীয়বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

আজ (১৫ নভেম্বর) পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে করা এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ২ দিন ধরে অসুস্থ ছিলেন। ডাক্তারের পরামর্শেই আজ করোনা পরীক্ষা করেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মরিয়ম আওরঙ্গজেব শাহবাজ শরীফের দ্রুত সুস্থতার জন্য জনগণ ও নেতা-কর্মীদের দোয়া করার জন্য অনুরোধ জানান।

উল্লেখ্য, পাক শাহবাজ শরীফ তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন। এর আগে তিনি ২০২০ সালের জুন ও ২০২১ সালের জানুয়ারিতেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

সূত্র : ডেইলি জঙ্গ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ