spot_img

‘পাকিস্তানি দোসরদের উত্তরসূরি বাংলাদেশের বিরুদ্ধে এখনও যড়যন্ত্র করছে’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পাকিস্তানি দোসরদের উত্তরসূরিরা দেশে ও দেশের বাইরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে এখনও যড়যন্ত্র করছে। পঁচাত্তরের প্রলয়ংকরী ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র অব্যাহত আছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ঢাকায় টেলিযোগাযোগ অধিদফতর মিলনায়তনে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টেলিযোগাযোগ অধিদফতর আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে যার যা কিছু ছিল তাই নিয়ে এ দেশের মানুষ যুদ্ধ করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ