বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আবারো জামিন আবেদন করা হয়েছ।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাদের জামিন শুনানির দিন ধার্য করেছেন আদালত।
এর আগে বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে বিশেষ জামিন আবেদন করেন তাদের আইনজীবী। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জামিন শুনানির জন্য নতুন এ দিন ধার্য করে। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।










