মঙ্গলবার | ২০ জানুয়ারি | ২০২৬
spot_img

দেশের সর্বনিম্ম তাপমাত্রা রাজশাহী ও চুয়াডাঙ্গায়

আবহাওয়া অধিদফতর বলছে, আজ দেশের সর্বনিম্ম তাপমাত্রা ছিল রাজশাহী ও চুয়াডাঙ্গায়। সেখানে তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে পরের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এদিকে আগামী তিন দিনেও হ্রাস পেতে পারে তাপমাত্রা।

এছাড়া অধিদফতর বলছে, দক্ষিণ বঙ্গোপসাগরে তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ