spot_img

আজ বিকেলে অনুষ্ঠিত হবে বছরের প্রথম সংসদ অধিবেশন

নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন বসছে আজ। একাদশ সংসদের ষোড়শ এ অধিবেশন বিকাল ৪টায় শুরু হচ্ছে। রেওয়াজ অনুযায়ী সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদ।

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এনে তার ওপর আলোচনা হবে। সে হিসাবে এবারের অধিবেশন দীর্ঘ হওয়ার কথা রয়েছে। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অধিবেশন সংক্ষিপ্তও হতে পারে।

সংসদ সচিবালয় থেকে এ অধিবেশন আপাতত ১০ অথবা ১২ কার্যদিবস চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোভিড পরিস্থিতির ওপর এর ব্যাপ্তি নির্ভর করছে।

রাষ্ট্রপতির ভাষণ ও এর ওপর আলোচনা ছাড়াও বেশ কয়েকটি বিল উত্থাপন ও পাস হওয়ার কথা রয়েছে এবারের অধিবেশনে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ