spot_img

ইসরাইলে গেলেন লিবিয়ার যুদ্ধবাজ নেতা খলিফা হাফতার

লিবিয়ার যুদ্ধবাজ নেতা খলিফা হাফতার একটি বিমানে করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেছেন।

শনিবার (১৬ জানুয়ারি) ইসরাইলি গণমাধ্যমগুলো এমন সংবাদ প্রকাশ করেছে।

এ বিষয়ে ‘ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশন’ বলেছে, শুক্রবার ইসরাইলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করার আগে হাফতারের বিমানটি ২ ঘণ্টা ধরে আকাশে উড়েছিল। কিন্তু, ওই সময় হাফতারের বিমানটি জানায়নি যে তার মূল গন্তব্যস্থল কোথায়।

এখানে আসার আগে সাইপ্রাসে এক কূটনীতিক সফরে যান হাফতার।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ