বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা

বাতাসের মান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৯৭ নিয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে আছে ঢাকা।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা ৪০মিনিটে একিউআই স্কোর অনুযায়ী অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে ঢাকা।

২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআইকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

অন্যদিকে, ১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। পাকিস্তানের লাহোর এবং ভারতের মুম্বাই যথাক্রমে ২৩৪ এবং ২১১ এর একিউআই নিয়ে প্রথম এবং দ্বিতীয় স্থান দখল করেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ