spot_img

দুদকের মামলায় হাজিরা দিলেন মির্জা আব্বাস ও তার স্ত্রী

দুদকের করা ২০ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস আদালতে হাজিরা দিয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে তারা হাজিরা দেন। এদিন মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। বিচারক আগামী ১৫ মার্চ অভিযোগপত্র গ্রহণের জন্য নতুন দিন ধার্য করেন। তাদের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত বছরের ২৭ ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মোহা. নুরুল হুদা আদালতে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের নামে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় দুজনেই জামিনে রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ