তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যদি এবারও নির্বাচনে না আসে তাহলে তারা হাওয়ায় মিলিয়ে যাবে।
সোমবার (১৬ জানুয়ারি)ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের আয়োজিত বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশে এই কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। বিএনপিকে আমার অনুরোধ দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন না। অতীতের মতো দেশের জনগণ আপনাদের প্রতিহত করবে।
উক্ত সমাবেশে দিনের শুরু থেকেই দলে দলে যোগ দেন বিভিন্ন ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন তারা। কর্মসূচির নামে বিএনপি যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সতর্ক পাহারায় রয়েছে দলের নেতাকর্মীরা।










