সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ববধায়ক সরকারসহ ১০ দফা ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে চলছে বিএনপির সমাবেশ।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, সমাবেশ থেকে সরকার পতনের যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা হতে পারে।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়া পল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।










