নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মামলায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানিকে ছয় মাসের অন্তবর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১৬ জানুয়ারি) বিচারপতি মুহাম্মাদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মুহাম্মাদ শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেন।
আদালতে বিএনপির নেতাদের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম সুমন ও আইনজীবী মুহাম্মাদ আক্তারুজ্জামান, এজাজ কবীর।
একই সঙ্গে তাদের নিয়মিত জামিন প্রশ্নে রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।











