spot_img

গাজ্জা থেকে এক ডিভিশন সৈন্য প্রত্যাহার করল ইসরাইল

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে মোট ৪ ডিভিশন সৈন্য অংশ নিয়েছিল। তবে এর মধ্যে থেকে ১টি ডিভিশন সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। এটি ‘৩৬ তম ডিভিশন’ হিসেবে পরিচিত।

প্রত্যাহারের কারণ হিসেবে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গাজ্জায় পরিকল্পিত দীর্ঘ যুদ্ধের একটি কৌশল এটি। এই ডিভিশনের সৈন্যদের কিছু দিনের জন্য বিশ্রাম দেওয়া হবে। এরপর নতুন কিছু বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। অতঃপর প্রয়োজন অনুযায়ী কৌশলগত স্থানে পুনরায় স্থাপন করা হবে।

প্রসঙ্গত, এই সময়ে গাজ্জায় যুদ্ধ চালিয়ে যাবে আরো তিনটি ডিভিশন। যার মধ্যে উত্তর গাজ্জায় অভিযান চালাবে ১৬২ তম ডিভিশন, ৯৯ তম ডিভিশন থাকবে মধ্য গাজ্জায় ও ৯৮তম ডিভিশন দক্ষিন গাজ্জার খান ইউনিসে হামাসের বিরুদ্ধে লড়াই করবে।

সূত্র: টাইমস অব ইসরাইল

spot_img
spot_img
spot_img

সর্বশেষ