spot_img
spot_img

ভারতে মুসলিমদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় ওআইসির উদ্বেগ

ভারতে হিজাব নিষিদ্ধসহ মুসলিমদের ‍উপর চালানো হচ্ছে বেপরোয়া হামলা। ভারতের বিভিন্ন এলাকায় মুসলিমদের ওপর এমন ধারাবাহিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসি।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) এক টুইটে ওআইসির পক্ষ থেকে সংস্থাটির জেনারেল সেক্রেটারি ইবরাহিম তাহির এ উদ্বেগ জানান।

নিজের টুইটার একাউন্টে তিনি উত্তরখন্ডের হরিদ্বারে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা মুসলিম গণহত্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম নারীদের হয়রানি এবং কর্নাটকে মুসলিম মেয়েদের হিজাব পরিধানে বাধাদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

ভারতীয় হিন্দুত্ববাদের আগ্রাসনের এসব ব্যাপারে জাতিসঙ্ঘের হস্তক্ষেপ কামনা করেন তিনি বলেন, ভারতে মুসলিম ও তাদের ইবাদতস্থলকে লক্ষ্যবস্তু বানাতে ধারাবাহিক হামলা, বিভিন্ন রাজ্যে মুসলিম বিরোধী আইন প্রণয়নের সাম্প্রতিক প্রবণতা এবং মুসলিমদের ওপর সহিংসতা বৃদ্ধির ঘটনা এ দেশে ইসলামফোবিয়া ও ইসলামভীতি বৃদ্ধির আলামত।

সূত্র : আলআরাবিয়া

spot_img
spot_img
spot_img

সর্বশেষ