আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে এখনও রাশিয়ার সামরিক হামলার আশঙ্কা রয়েছে। হামলা হলে প্রচুর মানুষের মৃত্যু হবে এবং রাশিয়ার অর্থনীতির বড় ধরনের ক্ষতি হয়ে যাবে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।
বাইডেন বলেন, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে তিনি তার কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছেন।
ইউক্রেন সীমান্ত গত বেশ কিছুদিন ধরে প্রায় এক লাখ সৈন্য মোতায়েন করে রেখেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সীমান্তে সামরিক মহড়া শেষে সেনাবাহিনীর একাংশকে ফিরিয়ে নেয়া হয়েছে।
কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বাইডেন দাবি করেছেন, রুশ সেনা ফিরিয়ে নেয়ার খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। রুশ সেনাদেরকে তাদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে একটি ভালো ঘটনা কিন্তু আমরা এখনও এ বিষয়টি নিশ্চিত করতে পারছি না। প্রকৃতপক্ষে আমাদের বিশ্লেষকরা বলছেন, এসব সেনা এখনও ইউক্রেনকে হুমকিগ্রস্ত করার অবস্থায় রয়ে গেছে।











