spot_img
spot_img

পশ্চিমা দেশগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরানের পক্ষ থেকে ছাড় দেওয়ার কারণে ভিয়েনায় একটি চুক্তির সম্ভাবনা দেখা দিলেও বিষয়টি চূড়ান্তভাবে নির্ভর করছে এ ব্যাপারে পশ্চিমা দেশগুলোর ‘দায়িত্বশীল আচরণের’ ওপর।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়ন এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে টেলিফোনালাপের পর এক টুইটার বার্তায় তিনি একথা বলেন।

জোসেপ বোরেলের সঙ্গে টেলিফোনালাপে ভিয়েনা সংলাপ নিয়ে কথা হয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্ভাব্য যেকোন চুক্তিতে ইরানের রেড লাইনগুলো সমুন্নত রাখতে হবে। ভিয়েনা সংলাপে অনেক বিষয়ে অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ মৌলিক কিছু ইস্যুতে এখনও মতভেদ রয়ে গেছে।

ইরানের সংবাদমাধ্যম পার্সটুডের খবরে বলা হয়েছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ চলছে। এ পর্যন্ত সংলাপে যথেষ্ট অগ্রগতি অর্জিত হয়েছে। কিন্তু পশ্চিমা দেশগুলোর কালক্ষেপণ বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গড়িমসির কারণে ভিয়েনা সংলাপে চূড়ান্ত চুক্তি করা সম্ভব হচ্ছে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ