spot_img

রামেক হাসপাতালে করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া একজন নাটোর এবং একজন জয়পুরহাট জেলার বাসিন্দা। করোনা সংক্রমণ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি ছিলেন তারা।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টা থেকে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত এক দিনে রামেক হাসপাতালে করোনা নিয়ে আরও ৪ জন মারা গেছেন। এই চারজনই ভর্তি ছিলেন হাসপাতালের আইসিইউতে। এদের একজন নারী আর বাকি তিনজন পুরুষ। চারজনের মধ্যে দুজনের বয়স ৬১ বছরের উপরে। এছাড়া একজনের বয়স ৫১ থেকে ৬০ এবং একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ