spot_img
spot_img

মাদক মামলায় গ্রেপ্তার হলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট

মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। দেশত্যাগ ঠেকিয়ে হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে প্রত্যর্পণে যুক্তরাষ্ট্র অনুরোধ করার কয়েক ঘণ্টা পরই রাজধানী তেগুসিগালপায় তাঁর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে এই তথ্য জানা যায়।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তার বাড়িতে ঢোকে পুলিশ। হুয়ান অরল্যান্ডো আত্মসমর্পণ করেন। এরপর তাঁকে হাতকড়া পরিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়।

২০১৪ সাল থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। তিনি অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত একটি চক্রের সঙ্গে হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার ছোট ভাই টনি হার্নান্দেজ ওই চক্রের একজন সদস্য। গত বছর যুক্তরাষ্ট্রের একটি আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ