spot_img
spot_img

ইউক্রেনে হঠাৎ সাইবার হামলা

ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনা প্রত্যাহার শুরু দিনই সাইবার হামলার শিকার হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুই ব্যাংকের ওয়েবসাইট।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটটি হ্যাক হয়। একই সময়ে রাজধানী কিয়েভের দুই ব্যাংকের ওয়েবসাইটে হামলা চালিয়ে ব্যাংকিং নেটওয়ার্ক পঙ্গু করে দেয় হ্যাকাররা, যার ফলে গ্রাহকরা পড়েন সীমাহীন ভোগান্তিতে।

এই হামলার জন্য সরাসরি নাম না নিলেও পরোক্ষভাবে মস্কোকে দায়ী করেছে কিয়েভ। মঙ্গলবার এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে এই হামলা সম্পর্কে বলা হয়, আগ্রাসী শক্তি ইউক্রেনে বড় হামলার যে পরিকল্পনা নিয়েছিল, তা কার্যকর করতে না পেরে এই ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে রাশিয়ার কেন্দ্রীয় প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু কোনো কর্মকর্তা তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ