spot_img

মুক্তিযুদ্ধ ও জেনারেল ওসমানী একই সূত্রে গাঁথা : ডাঃ ইরান

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে বাদ দিলে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস পুরোটাই অসম্পূর্ণ থেকে যাবে। মুক্তিযুদ্ধ ও জেনারেল ওসমানী একই সূত্রে গাঁথা।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপু‌রে সিলেট দরগাগেটে জেনারেল ওসমানীর ৩৯তম মৃত্যুবাষির্কীতে মাগফিরাত কামনায় কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডাঃ ইরান বলেন, জেনারেল ওসমানী ছিলেন আদর্শ, দেশপ্রেম ও মূল্যবোধের এক অনন্য প্রতীক। কিংবদন্তী এক মহানায়ক। অগ্নিপুরুষ ওসমানী এক মহান আদর্শের প্রতীক। মুক্তিযুদ্ধের চেতনার অর্নিবাণ শিখায় ভাস্কর। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস ও আস্থা।

ডাঃ ইরান আরও বলেন, তিনি ছিলেন আজীবন গণতন্ত্রী, ধার্মিক ও খাঁটি দেশপ্রেমিক। আমাদের স্বাধীনতা যুদ্ধে যেমন, তেমনি স্বাধীন দেশেও জাতির দুঃসময়ে কান্ডারী হিসেবে আবির্ভূত হয়েছেন এই বঙ্গবীর। অনেক সময় তিনি জাতিকে নির্ঘাত সংঘাত থেকে উত্তরণের পথ দেখিয়েছেন। ওসমানী সুযোগ সন্ধানী রাজনীতিবিদ ছিলেন না। চাটুকারিতা ও কপটতাকে তিনি কখনো ‎প্রশ্রয় দেননি। ‎রাজনীতি বলতে তিনি গণনীতি বুঝতেন। তার সততা, ন্যায়নিষ্ঠা এবং গণতান্ত্রিক ‎আদর্শের প্রতি ‎অঙ্গীকার ছিল তুলনাহীন। ওসমানীর উজ্জ্বল ব্যক্তিত্বের সামনে লুটেরা ও ‎‎ধোঁকাবাজরা নিষ্প্রভ হয়ে পড়বে, ‎এ ভয় থেকেই তাঁকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

এ সময় সিলেট মহানগর লেবার পার্টির সভাপতি মাহবুবুর রহমান খালেদ, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক কে এম ইসলাম, কেন্দ্রীয় সদস্য আরিফ সরকার, মহানগর নেতা শামিম আহমেদ-সহ সিলেট মহানগর ও জেলা লেবার পার্টি ও ছাত্রমিশনের নেতা-কর্মীরা কর্মসুচীতে উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ