spot_img

বিএনপি বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে চায়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক এমপি বলেছেন, বিএনপি বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে চায়। বাংলাদেশে থাকলেও তাদের টান এখনও পাকিস্তানের প্রতি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নে শহীন শামছুদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের নব-নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও মেদুয়ারী ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিন বলেন, বিএনপি বঙ্গবন্ধুর হত্যাকারীদের ডেকে এনে পুরস্কৃত করেছে। তারা এখনও চায় বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করতে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ তা হতে দেবে না।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও ক্ষমতার উপর আস্থা রাখুন। তার হাত ধরেই বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে রোল মডেল। তার বিচক্ষণ নেতৃত্বে বহিঃবিশ্বে বাংলাদেশ এখন প্রশংসা কুড়াচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ