ফিলিস্তিনের গাজায় বর্তমানে ক্যান্সারে আক্রান্ত ৯ হাজার রোগী রয়েছে। যার মধ্যে ৩৫০ জন শিশুও রয়েছে। কিন্তু গাজা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের চলমান অবরোধের কারণে এসব রোগীদের অবস্থা ভয়াবহ হয়ে উঠছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ফিলিস্তিনের সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর) এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি অবরোধের কারণে চিকিৎসা ও ওষুধের দীর্ঘস্থায়ী অভাব দেখা দিয়েছে। যার ফলে ক্যান্সারে আক্রান্ত এসব রোগীরা বিপর্যয়কর অবস্থার মুখোমুখি হচ্ছে।
এতে আরও বলা হয়েছে, ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য চিকিৎসা সরঞ্জাম ও পরীক্ষাগারের সরঞ্জামের উপকরণগুলো গাজায় প্রবেশে ইসরাইলি নিষেধাজ্ঞা ক্যান্সার রোগীদের দুর্ভোগকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, গাজার ক্যান্সারে আক্রান্ত শিশু ও তাদের অভিভাবকদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ইসরাইল। ফলে তারা উন্নত চিকিৎসার জন্য গাজার বাহিরে যেতে পারে না আবেদন পাশ না হওয়া পর্যন্ত। ২০২২ সালে ১ হাজারটি চিকিৎসা ভ্রমণ আবেদনের মধ্যে ২৭২টি আবেদন বাতিল করেছিল ইসরাইল। ফলে ৩ শিশুর মৃত্যু হয়।
সূত্র: মিডল ইস্ট মনিটর











