spot_img
spot_img

গাজ্জায় যুদ্ধ চলাকালীন ৮০ বছরের এক বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যার ভয়াবহ বর্ণনা

গাজা উপত্যকায় ১৫ মাস ধরে চলা আগ্রাসনে ফিলিস্তিনি নাগরিকদের উপর কি ধরনের বর্বর নির্যাতন চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা, সেগুলো এখন ধীরে ধীরে সামনে আসছে। এবার এক ৮০ বছরের বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যার তথ্য ফাঁস এক ইসরাইলি সেনা।

ইসরাইলি সেনা জানান, ৮০ বছরের এক বৃদ্ধার গলায় বিস্ফোরক বেঁধে দীর্ঘ ৮ ঘণ্টা হাঁটানো হয়। এরপর ইসরাইলি সেনারা তাকেও তার স্ত্রীকে হত্যা করে।

ইসরাইলি সংবাদমাধ্যম হামাকোম এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এক সেনা সংবাদমাধ্যমটিকে বলেন, গাজ্জা সিটির জাইতুন এলাকায় আমরা তাকে আমাদের সঙ্গে তল্লাশি অভিযানে অংশ নিতে বাধ্য করি। তার গলায় বিস্ফোরক বাঁধা হয়। তাকে বলা হয়, যদি আমাদের (বাড়িতে ও সুড়ঙ্গে ঢুকে) তল্লাশি চালাতে সহায়তা না করেন, বা অন্য কিছু করেন তাহলে বোমায় বিস্ফোরণ ঘটিয়ে দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হবে।

এই সেনা বলেন, এভাবে তিনি আমাদের সঙ্গে ৮ ঘণ্টা হাঁটেন। তিনি ছিলেন ৮০ বছরের বৃদ্ধ এবং তার পালিয়ে যাওয়ার ক্ষমতাও ছিল না। তিনি জানতেন, তার পেছনে থাকা সেনারা যে কোনো সময় বোমায় বিস্ফোরণ ঘটাবে এবং যে কোনো মুহূর্তে তিনি মারা যাবেন।

এই সেনা আরও বলেন, ওই বৃদ্ধকে বাড়ি ও সুড়ঙ্গে ঢুকতে বাধ্য করার পর তাকে ও তার স্ত্রীকে আল-মাওয়াসি নামক এলাকায় চলে যেতে বলা হয়। কিন্তু যে সেনারা তার সঙ্গে এমন নির্মম আচরণ করে, তারা অন্য ব্যাটালিয়নের সেনাদের এ ব্যাপারে অবহিত করেনি। পরে ওই ফিলিস্তিনি বৃদ্ধ আল-মাওয়াসির দিকে রওনা দেওয়ার একটু পরেই অন্য সেনারা তাকে ও তার স্ত্রীকে গুলি করে হত্যা করে। তাদের মরদেহ পরবর্তীতে রাস্তায় পড়েছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ