সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

লেবানন-সিরিয়া সীমান্তে ইসরাইলের হামলা; নিহত ৪

লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরাইলের বোমা হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে এ হামলা চালায় ইসরাইল। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। হামলার কথা স্বীকার করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, নিহতদের একজন সিরীয় নাগরিক খালেদ মুহাম্মাদ আল-আহমাদ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরাইল দাবি করে, লেবাননে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে)-এর সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা।

ইসরাইলি বাহিনী আরো জানায়, লেবাননের মাজদাল আনজার এলাকায় এ হামলা চালানো হয়। এ বিষয়ে পিআইজের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরার।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ