সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

শপথ অনুষ্ঠানে হেফাজত আমীরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান

হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেলিফোনে তিনি এই আমন্ত্রণ জানান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের শপথের পর বিকেলে সংসদে নতুন সরকারের মন্ত্রিসভার শপথ হবে।

এদিকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় সৌজন্যে সাক্ষাৎ করতে যাবেন তারেক রহমান।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ