spot_img

নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা হবে : কামরুল ইসলাম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম (এমপি) বলেছেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা হবে। ভবিষ্যতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন চায় তার দল। কোনো অবস্থায়ই সংবিধানের বাইরে যাবে না সরকার।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ঢাকার কেরানীগঞ্জের শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ গো ফরওয়ার্ডে বিশ্বাস করে, টেকব্যাকে নয়। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেন, আমরা কোনো সন্ত্রাসবাদ, হানাহানি চাই না। বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যাক এটাই আমরা চাই। ২০১৪ সালে যেভাবে স্কুল জ্বালিয়ে দেয়া হয়েছিল, যেভাবে সন্ত্রাস হয়েছিল, মানুষ পুড়িয়ে মারা হয়েছিল–বাংলাদেশে আবার সেই অবস্থা ফিরে আসুক, সেটা আমরা চাই না। যারা এই কাজগুলো করেছে তাদের আমরা ঘৃণা করি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ