স্নাইপিং কমান্ডার সহ ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রায় ২৫ জন যোদ্ধাকে হত্যার দাবী করলো বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
শনিবার (১৬ মার্চ) মধ্য গাজ্জার নুসাইরাত শরণার্থী এলাকায় বিমান হামলা পরবর্তী এক বিবৃতিতে এই দাবী করে অবৈধ রাষ্ট্রটির সেনা কর্তৃপক্ষ।
বিবৃতি বলা হয়, কিছুক্ষণ পূর্বে মধ্য গাজ্জার নুসাইরাত শরণার্থী ক্যাম্প এরিয়ায় ইসরাইলের বিমান হামলায় হামাসের স্নাইপিং স্কোয়াড কমান্ডার সহ কমপক্ষে ১৫জন নিহত হয়েছে। এছাড়া মধ্য গাজ্জার অন্যান্য অংশের হামলায় আরো ১০ জন হামাস যোদ্ধা নিহত হয়।
বিবৃতিতে আরো বলা হয়, তালিকাভুক্ত আরো ২ সদস্যের মৃত্যু নিশ্চিত করতে অভিযান পরিচালনার সময় হামাসের অস্ত্রে ডিপোর সন্ধান পায় ইসরাইলী বৈমানিকরা এবং তা ধ্বংস করে দেয়।
অপরদিকে বিমান হামলা পরবর্তী এক বিবৃতিতে গাজ্জা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় যে, নুসাইরাত শরণার্থী ক্যাম্প এরিয়া ও তার পার্শ্ববর্তী এলাকায় ইসরাইলী বিমান হামলায় প্রচুর পরিমাণে বেসামরিক ফিলিস্তিনির মৃত্যু হয়। ক্যাম্পের পার্শ্ববর্তী তবাতিবী নামক এক পরিবারের বাড়িতেই এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।
এছাড়া মধ্য গাজ্জায় ইসরাইলের এই বিমান হামলায় নিহতদের মধ্যে বেশকিছু গর্ভবতী নারীও রয়েছেন বলে উল্লেখ করা হয়।
সূত্র: আল জাজিরা











