spot_img
spot_img

নুসাইরাত শরণার্থী এলাকায় ইসরাইলের ভয়াবহ বিমান হামলা; এখন পর্যন্ত শহীদ ৩৬

দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জার নুসাইরাত শরণার্থী এলাকায় ভয়াবহ বিমান হামলা পরিচালনা করলো বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

শনিবার (১৬ মার্চ) এই ভয়াবহ হামলা পরিচালিত হয়।

গাজ্জা কর্তৃপক্ষের বিবৃতি অনুসারে, নুসাইরাত শরণার্থী ক্যাম্প এরিয়া ও তার পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। হামলায় প্রচুর পরিমাণে বেসামরিক ফিলিস্তিনির মৃত্যু হয়। ক্যাম্পের পার্শ্ববর্তী তবাতিবী নামক এক পরিবারের বাড়িতেই এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

এছাড়া মধ্য গাজ্জায় ইসরাইলের এই বিমান হামলায় নিহতদের মধ্যে বেশকিছু গর্ভবতী নারীও রয়েছেন বলে উল্লেখ করা হয়।

অপরদিকে ইসরাইল মিলিটারীর পক্ষ থেকে বিমান হামলা পরবর্তী এক বিবৃতিতে বলা হয় যে, হামাস যোদ্ধাদের লক্ষ্য করে মধ্য গাজ্জায় আকাশপথে অভিযান পরিচালনা করেছে ইসরাইল। এতে দলটির স্নাইপিং স্কোয়াড কমান্ডার সহ প্রায় ২৫জন নিহত হয়। এছাড়া ফিলিস্তিন স্বাধীনতাকামী দলটির অস্ত্রের একটি ডিপো ধ্বংস করারও দাবী করে বিশ্ব মানবতার এই শত্রু সেনারা।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ