শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

দলের সাথে গাদ্দারী করায় ডেপুটি স্পিকারকে এসেম্বলির মধ্যেই পেটালো ইমরানের দলের সদস্যরা

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচনের গুরুত্বপূর্ণ অধিবেশনে ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারি তেহরিক-ই-ইনসাফ (ইমরান খানের দল) এর সাথে গাদ্দারী করে দল থেকে পদত্যাগ করায় নিজ দলের সদস্যরা তার ওপর চড়াও হয়েছেন।

শনিবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের গুরুত্বপূর্ণ ওই অধিবেশনে স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারি তার আসন গ্রহণ করলে ইমরান খানের দলের সদস্যরা দল পরিবর্তন করায় ডেপুটি স্পিকারের ওপর প্রতিশোধ নেন।

টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, নিরাপত্তা রক্ষীদের উপস্থিতির পরও ডেপুটি স্পিকার মাজারিকে চড় ও ঘুসি মারা হচ্ছে। এমনকি তার চুল ধরেও টানাহেঁচড়া করা হয়। এরপর নিরাপত্তা কর্মীরা এসে তাকে সরিয়ে নেন।

জানা গেছে, পিটিআই দলের সংসদ সদস্যরা পার্লামেন্টে লোটা (বদনা) নিয়ে ঢোকেন। লোটা লোটা বলে শ্লোগান দিতে দিতে তার দিকে বদনা ছুড়ে মারেন। এরপরই ওই টানাহেঁচড়ার ঘটনা ঘটে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে নিয়ন্ত্রণে পুলিশের কাছে অনুরোধ জানানো হয়। এরপর দাঙ্গা বিরোধী বাহিনীর কর্মীরা বুলেটপ্রুফ জ্যাকেট পরে সমাবেশে প্রবেশ করে পিটিআইয়ের অন্তত তিনজন এমপিকে গ্রেফতার করে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ