spot_img
spot_img

মার্কেটগুলোতে রাতে নিজস্ব লোক নিয়োজিত করার পরামর্শ নিয়েছে ফায়ার সার্ভিস

রাজধানীতে বেশকিছুদিন ধরে শুরু হয়েছে ধারাবাহিক অগ্নিকাণ্ড। সেই নিমিত্তে শপিং মল ও মার্কেটগুলোতে সারারাত নিজস্ব লোক মোতায়েন করার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

রবিবার (১৫ এপ্রিল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ফায়ারের পরিচালক (অপারেশন্স এন্ড মেইন্টেইনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ তাজুল ইসলাম চৌধুরী।

ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, মার্কেটের ব্যবসায়ী ও মালিক সমিতিকে আমরা বলতে চাই, আপনারা মার্কেটের বিভিন্ন পয়েন্টে সারারাত নিজস্ব লোক নিয়োগ দিন। এতে করে যে শুধু নাশকতা রোধ করা যাবে তা নয়, বর্তমানে দেশের তাপমাত্রা বেশি। যদি অতিরিক্ত তাপমাত্রার কারণে মার্কেটের কোনো দাহ্য পদার্থে আগুন লাগে তারা প্রাথমিকভাবে নেভাতে পারবে।

এছাড়াও তিনি দেশের মার্কেটগুলোতে রাতে যারা থাকবেন তাদের ধূমপান ও রান্না না করার পরামর্শ দিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ