spot_img
spot_img

ডিজিটাল আইনের অপপ্রয়োগ বন্ধের চেষ্টা চলছে : পররাষ্ট্রমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রবিবার (১৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সাম্প্রতিক আমেরিকা সফর ও ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেনের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছে। আমরা বলেছি যে- আমরা মনে করি এই আইনের প্রয়োগ কোনও কোনও ক্ষেত্রে ঠিকমতো হয়নি। সেগুলো আমরা বিচার করছি এবং যদি কোনও দুর্বলতা থাকে; তবে আমরা সেটি ঠিক করে ফেলবো। তাদের দেশেও সাইবার স্পেসের আইন আছে। সব দেশেই এটি হতে পারে।

বাকস্বাধীনতা হরনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়নি বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দু’টি কারণে এই আইন করা হয়েছে। একটি হচ্ছে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে রায়ট যাতে না করতে পারে এবং আরেকটি হচ্ছে কোনো ব্যক্তিবিশেষকে কোনো কারণ ছাড়া মিথ্যা প্রচারণার মাধ্যমে অসম্মান যেন করা না হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ