spot_img
spot_img

পাক-আফগানি ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। পরিস্থিতি অনুকূল হলে এবং দুই পক্ষ অনুরোধ করলে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাব দিয়েছে মস্কো।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হুরিয়াত রেডিও।

রাশিয়ার আফগানিস্তানবিষয়ক বিশেষ দূত জামির কাবুলভ সতর্ক করে বলেন, চলমান শত্রুতা বড় ধরনের অবকাঠামো প্রকল্পকে ঝুঁকির মুখে ফেলতে পারে। এর মধ্যে প্রস্তাবিত ট্রান্স-আফগান রেলওয়ে প্রকল্পও রয়েছে।

একটি রুশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাবুলভ আফগানিস্তান, পাকিস্তান, চীন ও রাশিয়াকে নিয়ে একটি চারপক্ষীয় ফোরাম গঠনের প্রস্তাবও দেন।

তার এই মন্তব্য এমন সময় এসেছে, যখন সম্প্রতি চীনের উরুমকিতে আফগান ও পাকিস্তানি প্রতিনিধিদলের মধ্যে একটি দফা আলোচনা অনুষ্ঠিত হয়। আফগান কর্মকর্তারা ওই আলোচনাকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ