শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আক্রমণ ছাড়াই আমেরিকা পাকিস্তানকে দাস বানিয়েছে : ইমরান খান

আক্রমণ ছাড়াই আমেরিকা পাকিস্তানকে দাস বানিয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, আক্রমণ চালানো ছাড়াই পাকিস্তানকে দাস বানিয়েছে আমেরিকা। দেশের জনগণ কখনই আমদানি করা এই সরকার মেনে নেবে না।

সাবেক এই পাক প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে একটি ‘আত্মকেন্দ্রিক দেশ’ বলে অভিযুক্ত করে বলেছেন, যুক্তরাষ্ট্র কখনই নিজের স্বার্থ ছাড়া অন্য কাউকে সাহায্য করে না।

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের কাছে অর্থ ‘ভিক্ষা’ করবেন, যাতে তিনি (ইমরান খান) ফের ক্ষমতায় আসতে না পারেন।

দেশজুড়ে রাজনৈতিক সমাবেশের পাশাপাশি চলতি মাসে ইসলামাবাদ অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন ইমরান খান। তবে এই লং মার্চের তারিখ আনুষ্ঠানিকভাবে আগামী ২০ মের পর ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ