spot_img
spot_img

অবশেষে ঢাকায় বৃষ্টি

তীব্র তাপপ্রবাহের পর অবশেষে ঢাকায় স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। গরমের কারণে হাঁসফাঁস করছিলেন ঢাকাবাসী। এর মধ্যে বৃষ্টিতে স্বস্তি ফিরল ঢাকায়।

মঙ্গলবার (১৬ মে) রাত ৮টায় ঢাকায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে ঢাকাসহ দেশের সব বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ