spot_img
spot_img

মানবিক করিডোর ও বন্দর নিয়ে সিদ্ধান্ত দেশবাসী মেনে নেবে না: জমিয়তে উলামায়ে ইসলাম

মানবিক করিডোরের নামে মায়ানমারের সাথে করিডোর ও চট্টগ্রাম বন্দর বিদেশীদের তত্ত্বাবধানে দেওয়ার সিদ্ধান্ত দেশের সাধারণ জনগণ মেনে নেবে না উল্লেখ করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা বলেন, এই সিদ্ধান্তগুলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকির কারণ হবে। নির্বাচিত সরকার ছাড়া এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া দেশের জন্য বুমেরাং হবে।

বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

নেতারা বলেন, রাজনৈতিক দল সমূহের মতামত ও জনগণের রায় উপেক্ষা করে করিডোর ও বন্দরের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল ও জনগণের সাথে মুখোমুখি করবে। জাতির এই কঠিন সময়ে এই সিদ্ধান্ত দেশের জন্য কোন অবস্থায় কল্যাণ বয়ে আনবে না।

বিবৃতিতে নেতারা দেশের স্থিতিশীল পরিস্থিতির জন্য যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ