বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শুক্রবার সকালে ঢাকার অবস্থান ১৪তম। সকাল ৮টা ৪৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১০২ নিয়ে রাজধানীর বাতাসের মান ছিল ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’।
একিউআই স্কোর ১৫৯, ১৫৪ ও ১৩৪ নিয়ে প্রথম তিনটি স্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়ার জাকার্তা, ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর।
একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয় এবং ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।











