ইরান ও আমেরিকার মধ্যকার সাম্প্রতিক চুক্তিকে স্বাগত জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী।
তিনি বলেন, এটি পুরো অঞ্চলেরস্থিতিশীলতায় সহায়ক হবে।
কাবুলে আয়োজিত একটি আঞ্চলিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মাওলানা আমীর খান মুত্তাকী এ কথা বলেন।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার শত্রুতা অবসানের লক্ষ্যে হওয়া এ চুক্তির বিষয়টি ইরানি কর্মকর্তারাও নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হবে।
চুক্তির শর্ত অনুযায়ী, বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত সংকীর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সম্মত হয়েছে ইরান।
এর বিনিময়ে আমেরিকা ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেবে এবং ইরানি জাহাজগুলোকে অবাধে চলাচলের অনুমতি দেবে।
সূত্র: হুরিয়াত রেডিও











