spot_img

করোনা মোকাবিলায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাসিম বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর ভাটারার ছোলমাইদ উচ্চ বিদ্যালয় মাঠে করোনায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন। তিনি দুস্থ মানুষের পাশে দাঁড়াতে নানা ধরণের খাদ্য সামগ্রী কর্মসূচি হাতে নিয়েছেন।

তিনি আরও বলেন, করোনা মোকাবিলায় এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া, আওয়ামী লীগের নেতা-কর্মীরাও দুস্থ মানুষকে সহযোগিতা করার জন্য কাজ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, ঢাকা-১১ আসনের সাংসদ এ কে এম রহমতুল্লাহ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ