spot_img

স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত: নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকারকে ‘মুজিববাদী সংবিধানের’ পাহারাদার না হয়ে জনগণের সংবিধানের পাহারাদার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১৫ জুলাই) রাতে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকারকে বলছি, মুজিববাদী সংবিধানের পাহারাদার হবেন না, জনগণের সংবিধানের পাহারাদার হোন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জয়পুরহাট জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, সদস্যসচিব ফিরোজ আলমগীর ও সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হাদিসহ এনসিপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।

এর আগে সন্ধ্যার পর সরকারি আর.বি. উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ