spot_img

নিরাপত্তা ঠিক না করা পর্যন্ত বিআরটি’র সকল কাজ বন্ধ রাখতে বললেন মেয়র আতিক

উত্তরায় গার্ডার চাপায় পাঁচ জন নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। মেয়র আসার খবরে সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন পুলিশ, ডিএনসিসি কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন, উত্তরা এলাকায় চলমান বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) কর্মকর্তারাও।

দুর্ঘটনাস্থলে পৌঁছেই তিনি বিআরটি কর্মকর্তাদের বকাঝকা শুরু করেন। হুঁশিয়ারি দেন যে নিরাপত্তা ব্যবস্থা ঠিক না করা পর্যন্ত এই এলাকায় বিআরটি-র সব কাজ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে ঘটনাস্থলে আসেন মেয়র আতিকুল।

উপস্থিত বিআরটি কর্মকর্তাদের উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, যেখানে কাজ করবেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আপনারা করবেন না? এসব কাজ তো সাধারণ জনগণের জন্যই। কিন্তু সেখানে যদি তাদেরই নিরাপত্তা না থাকে তাহলে এই কাজ করে লাভ কি? সেফটি ফার্স্ট এই কথাটা কি আপনারা জানেন না? আগে নিরাপত্তা ব্যবস্থা ঠিক করবেন এরপর পরবর্তী কাজ করতে পারবেন।

তিনি আরও বলেন, আমি এখানে আপনাদের কাজ করতে দেবো না, আই উইল নট। কোনোভাবেই আপনারা এখানে কাজ করতে পারবেন না। আপনারা সব কাজ ক্লোজ করে দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ