spot_img

দোষী সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : আইএসপিআর

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কিছু সেনা সদস্যের অশোভন আচরণের বিষয়ে তদন্ত চলছে এবং দোষী প্রমাণ হলে ওই সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাসদস্য কর্তৃক কতিপয় ব্যক্তির সাথে অশোভন আচরণের কয়েকটি ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে। এ ধরনের ঘটনা সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত এবং বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এসব সমর্থন করে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোমধ্যে দোষী সেনা সদস্যদের শনাক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। তথ্য-উপাত্ত বিশ্লেষণে প্রাপ্ত দোষী সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ