spot_img

দেশ ও জনগণের কল্যাণে এই বিজয়কে সুসংহত করতে হবে: খেলাফত মজলিস

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় দলের নেতৃবৃন্দ বলেছেন, ছাত্র-জনতার বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চলছে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশে অস্থিতিশীলতা তৈরির নানা অপচেষ্টায় লিপ্ত। ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে তা মোকাবেলা করতে হবে। অন্যায়কে ন্যায় দিয়ে প্রতিহত করতে হবে, মিথ্যাকে সত্য দিয়ে মোকাবেলা করতে হবে। দেশ ও জনগণের কল্যাণে আমাদের এই বিজয়কে সুসংহত করতে হবে।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুর ৩ টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ।

সভায় নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রের সম্পদ ও জনগণের জান-মালের নিরাপত্তা বিধান করতে হবে। সকল খুনীর বিচার কার্যক্রম অবিলম্বে শুরু করতে হবে। গণ-আন্দোলনে আহত সকল ছাত্র-জনতার সুচিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, অর্থনীতির অবস্থা ভালো নয়। দ্রুততম সময়ের মধ্যে তা পুনরুদ্ধারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্রীয় সকল ব্যয়ের ক্ষেত্রে কৃচ্ছতা সাধন, দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি, ব্যাংক ঋণ সহজীকরণ এবং রেমিটেন্স আয়, ক্ষতিগ্রস্থ ফ্রিল্যান্সিং, আইটি ও রপ্তানীমুখী গার্মেন্টস শিল্পকে প্রণোদনা দেওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ সকল জিনিস সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের আহ্বান জানাচ্ছি।

এতে উপস্থিত ছিলেন, দলের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ