spot_img
spot_img

উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে মৌসুমী বায়ু

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে, দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল হতে বিদায় নিয়েছে। এই বায়ু বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেওয়ার আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

গতকাল শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের শুরুতে আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ