spot_img
spot_img

বিশ্বে করোনায় আক্রান্ত ও শনাক্তের সংখ্যা বেড়েছে

গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসের সংক্রমণে আবারও বিশ্বে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। এ সময়ে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ২২০ জন। যা আগের দিনের তুলনায় আট শতাধিক বেশি। এ নিয়ে বিশ্বে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৫১ লাখ ২১ হাজার ৩১৫ জন।

একই সময়ের মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৪৭ জন। যা আগের দিনের তুলনায় প্রায় ৬১ হাজার বেড়েছে। এ নিয়ে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫৭ জনে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে আমেরিকায়। অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। আমেরিকায় গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৬৫ হাজার ৫৬৩ জন এবং মারা গেছেন ৪১৮ জন।

এদিকে রাশিয়ায় একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২১১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৪২০ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ