spot_img
spot_img

কিয়েভের অন্তত অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন : মেয়র

ইউক্রেনের রাজধানী কিয়েভের অন্তত অর্ধেক এলাকা বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে। রাশিয়ার হামলার পর জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসচকো এ কথা জানান। খবর এএফপি’র।

তিনি বলেন, রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিদ্যুৎ বিভাগ ইউক্রেন জুড়ে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেয়।

তিনি আরো বলেন, এর ফলে রাজধানীর কমপক্ষে অর্ধেক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

সূত্র: বাসস
spot_img
spot_img
spot_img

সর্বশেষ